আনোয়ারায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি প্রতিরোধ কমিটি আনোয়ারা শাখার মতবিনিময় সভা ২৮ মার্চ সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গণি।