আনোয়ারায় নিশীতা ও সাব্বির
আনোয়ারায় চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা ও সাব্বির। ৬ ফেব্রুয়ারি সারকারখানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গান করেন তাঁরা।এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আখতারুজ্জমান চৌধুরী। আবদুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিসিআইসি সিবিএর সভাপতি মাহফুজুর রহমান, টিএসপি সিবিএর সাধারণ সম্পাদক এসএম কামাল উদ্দিন, চট্টগ্রাম ইউরিয়া সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ হান্নান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া গেয়ে শোনান, ‘সবার প্রেম থেকে আমার প্রেম’, ‘বায়োস্কোপ’, ‘পানজাবিওয়ালা’, ‘রূপবানে নাচে কোমর দোলাইয়া’, ‘সাম্পানওয়ালা’ প্রভৃতি গান। নিশীতার পর গান করেন অপর তারকা সাব্বির। তিনি গেয়েছেন ‘বৃষ্টি ঝিরিঝিরি হাওয়া’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘মেলায় যাইরে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানগুলো।অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা গেয়ে শোনান ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি।