আনোয়ারায় বাড়ছে লবণ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় লবণের চাষ বাড়ছে। গত বছর লবণ চাষ হয় ৮ থেকে ১০ একরে, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ একরে। এসব মাঠে পুরোদমে শুরু হয়েছে লবণ উৎপাদন।
চাষিরা জানান, ৪০ একর মাঠে ৩০ হাজার মণ লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি মণ লবণের দাম ন্যূনতম চার শ টাকা দরে বিক্রি হওয়ার কথা। সেই হিসাবে বাজারমূল্য দাঁড়াবে ১ কোটি ২০ লাখ টাকা।
সোমবার সরেজমিনে দেখা গেছে, বারশত ইউনিয়নের চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা–সংলগ্ন (সিইউএফএল) পারকি ও পশ্চিমচাল এলাকায় শুরু হয়েছে লবণ উৎপাদন। বিভিন্ন দল আর উপদলে ভাগ হয়ে লবণ উৎপাদনে নিয়োজিত আছেন শতাধিক শ্রমিক। কেউ মাঠে পলিথিন বিছাচ্ছেন। কেউ বিছানো পলিথিনের লবণের পানি ছেড়ে দিচ্ছেন। অনেকে স্তূপ করছেন সংগ্রহ করা লবণ।
জানতে চাইলে কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকা থেকে আসা চাষি সুলতান আহমদ (৫৪) বলেন, ‘প্রতি মৌসুমের জন্য আমরা ৪০ শতক (এক কানি) জমি লাগিয়ত নিই তিন হাজার টাকায়। প্রতি কানিতে ২০ হাজার টাকা খরচ পড়ে আর লাভ হয় ২০ হাজার টাকার মতো। চার মাস পর্যন্ত লবণ উৎপাদিত হবে।’
একই এলাকার চাষি বশির আহমদ বলেন, ‘এখানে এক কানি জমিতে তিন শ মণ লবণ উৎপাদন হয়। খরচও কম। তাই লাগিয়ত নিয়ে লাভ বেশি।’
বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, আগে আনোয়ারা উপকূলে লবণ চাষ এত জনপ্রিয় ছিল না। তবে এ বছর ব্যাপক হারে লবণ চাষে নেমেছেন চাষিরা।
জমিতে তিন শ মণ লবণ উৎপাদন হয়। খরচও কম। তাই লাগিয়ত নিয়ে লাভ বেশি।’ বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, আগে আনোয়ারা উপকূলে লবণ চাষ এত জনপ্রিয় ছিল না। তবে এ বছর ব্যাপক হারে লবণ চাষে নেমেছেন চাষিরা।