আনোয়ারায় বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের তুলাতলি গ্রামের অতুলানন্দ আশ্রম কমিটি দুস্থ লোকজনের সহায়তায় চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
এই কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক কিরীটী প্রসাদ দেব। কংসরাজ দত্তের সভাপতিত্বে ও অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন অরুণ কান্তি দাশগুপ্ত, নিখিল চৌধুরী, তাপস রঞ্জন দত্ত প্রমুখ। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন হরিকৃপানন্দ ব্রহ্মচারী। গান পরিবেশন করেন লোকশিল্পী মানস পাল চৌধুরী। - আনোয়ারা প্রতিনিধি