আনোয়ারায় বিনা মূল্যে চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় বিনা মূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছে সামাজিক সংগঠন রিলেশন। উপজেলার বরুমচড়ায় রোববার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
চিকিৎসা শিবিরে চার শতাধিক গরিব রোগী দেখেন অধ্যাপক এম এ হাছান চৌধুরী, কামরুন নাহার ও ইসরাতুল জান্নাত। এ সময় ব্যবস্থাপত্রের সঙ্গে বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়।
চিকিৎসা শিবির চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, এমদাদুল ইসলাম, এম এ মতিন চৌধুরী, জসিম উদ্দিন, শাহাদাতুল ইসলাম, শওকতুল ইসলাম, জহির উদ্দিন, বোরহান উদ্দিন, আবদুল হান্নান, আবদুল আজিম, আবদুল মালেক, আবদুল মাবুদ, আরাফাত উদ্দিন প্রমুখ।