প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানকে গত বুধবার সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মাস মেরিটাইম ইউনিভার্সিটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী, মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরী, সমাজসেবক কাজী আহসানুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ও আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসানুর রশিদ।—আনোয়ারা প্রতিনিধি