আনোয়ারায় মাতৃত্ব ভাতা পেলেন ২৫৩ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় মাতৃত্ব ভাতা পেয়েছেন উপজেলার ১১ ইউনিয়নের ২৫৩ জন নারী। গত ৩০ এপ্রিল উপজেলার আবদুল জলিল মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ভাতা দেওয়া হয়। আনোয়ারা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের অয়োজনে এ অনুষ্ঠানে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা নির্মল ফাউন্ডেশন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমদের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর।
নির্মল ফাউন্ডেশনের মুখ্য কর্মসূচি সমন্বয়কারী নুরুল আবছার তালুকদারের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য। অনুষ্ঠানে ২৫৩ জনকে মাসিক ৩৫০ টাকা করে ছয় মাসের ভাতা দেওয়া হয়।