আনোয়ারায় রাইটসের উন্মুক্ত চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবামূলক প্রতিষ্ঠান রাইটসের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি আনোয়ারার কান্তিরহাটে দক্ষিণ বন্দর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হলো দুস্থ মানুষের জন্য উন্মুক্ত চিকিৎসা শিবির। এতে মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন, শিশুস্বাস্থ্য, স্ত্রী ও প্রসূতি রোগ, চক্ষু, নাক-কান-গলা, দন্ত, সার্জারি ও খতনা, ফ্যামিলি মেডিসিন ও প্যাথলজিসহ (ব্লাড গ্রুপিং) দশটি বিভাগে প্রায় ৫০০ জন রোগীকে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবাদেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান এবং ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার আহমেদ এই চিকিৎসা শিবিরের নেতৃত্ব দেন।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উন্মুক্ত চিকিৎসা শিবির পরিদর্শন করেন। তিনি আনোয়ারার অন্যান্য অঞ্চলেও এমন উন্মুক্ত চিকিৎসা শিবির আয়োজন করার জন্য সমাজের বিত্তবানেরা এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাইটসের সমন্বয়ক মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী ও সহযোগী সমন্বয়ক শ ম বখতিয়ারসহ প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক এই আয়োজনে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি