আনোয়ারায় শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ও রোটারেক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটির যৌথ উদ্যোগে আনোয়ারা উপজেলার রায়পুর গ্রামে ২১ জানুয়ারি দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র ও পোশাক বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটির সভাপতি গিয়াস উদ্দিন, সহসভাপতি নাজমুল হক, সাবেক সভাপতি আবদুল আহাদ, সহসচিব সৈয়দুল আলম, কমিউনিটি সার্ভিস পরিচালক রমিজ উদ্দিন, ইন্টারন্যাশনাল সার্ভিস পরিচালক ইশতিয়াক, প্রকল্প চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম প্রমুখ।