আনোয়ারায় সুন্নি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় সুন্নি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা গত ৩০ মার্চ উপজেলার হাইলধরের মালঘর বাজারে অনুষ্ঠিত হয়। স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাত এই সম্মেলনের আয়োজন করে।
সৈয়দ সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন মালঘর আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক নঈমী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক এরশাদ আহমদ আল বোখারি, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়ার মুহাদ্দিস আশরাফুজ্জামান আলকাদেরি, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালালুদ্দীন আল আজাহারি, মাবিয়া গ্রুপের পরিচালক দিদারুল আলম, আনোয়ারা ইসলামী ফ্রন্টের সভাপতি এস এম শাহজাহান, মুফতি সৈয়দ জিল্লুর রহমান আলকাদেরি ও মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরি। পরে গুণীজন হিসেবে মাওলানা গিয়াস উদ্দিন আনোয়ারী (মরণোত্তর), সৈয়দ ছাদেকুর রহমান, মুহাম্মদ জসিম উদ্দিন ও সৈয়দ জয়নাল আহমদকে সম্মাননা জানানো হয়।