আনোয়ারায় স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলায় স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৪-২০১৫ সালের কমিটি গঠন করা হয়।
সভায় মো. মোজাহেরুল ইসলামকে সভাপতি ও মো. সাইফুল হককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন সহসভাপতি মিজান উদ্দিন, এয়ার মোহাম্মদ, সহসাধারণ সম্পাদক নোমান হোসাইন, অর্থ সম্পাদক সুমন বোস, সহ-অর্থ সম্পাদক চিন্ময় দত্ত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. রফিক উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক শিমুল দত্ত, সহতথ্য ও প্রচার সম্পাদক মামুনুর রশিদ, মহিলা সম্পাদিকা সাকিলায়ারা বেগম ও দপ্তর সম্পাদক লিংকন দাশ। —আনোয়ারা প্রতিনিধি