আনোয়ারায় ‘যৌতুকের বলি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিদার যোগেশ বাবুর প্রতিষ্ঠিত পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ২৪ এপ্রিল মঞ্চস্থ হলো নাটক যৌতুকের বলি। এ নাটকে উঠে আসে সমাজের নানা অসংগতি। যৌতুকের জন্য কীভাবে নির্যাতিত হয় গ্রামবাংলার নারীরা।বীরেন্দ্রকৃষ্ণ দাশ রচিত ও বিদ্যালয়ের শিক্ষক মৃদুল শর্মা পরিচালিত নাটকে অভিনয় করেন মৃদুল শর্মা, মমতাজ উদ্দিন চৌধুরী, অসীম চক্রবর্তী, গণেশ মালী, শাহেদ আলী, আরমান, জসীম, মাহমুদুল হাসান, করিম ও মামুন। প্রধান দুটি চরিত্রে অভিনয় করে বিদ্যালয়ের শিক্ষার্থী শাবনুর ও জুঁই চক্রবর্তী। নাটকটির সংগীত পরিচালনায় ছিলেন দেবরাজ দত্ত।নাটক মঞ্চায়নের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা সংসদের সদস্য আবুল হাশেম, শম্ভুনাথ চক্রবর্তী ও প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার।এদিকে বৈশাখী মেলা উপলক্ষে ১৬ এপ্রিল রাতে তৈলারদ্বীপ-বারখাইন এর্শাদ আলী উচ্চবিদ্যালয়ের মাঠে রাতব্যাপী আয়োজন করা হয় গানের আসর। এ আসরে প্রায় হাজার তিনেক দর্শককে গানে গানে মাতিয়ে যান শিল্পী পলি শারমিন। পলি শারমিন দুই দফায় একে একে গেয়ে শোনান, ‘বিন্দু বালা গো’, ‘মিলন হবে কত দিনে’, ‘রূপবানে নাচে কোমর দোলাইয়া’, ‘গ্রামের নওজোয়ান-হিন্দু মুসলমান, দোলা দে পাগলা’, ‘বন্ধু আমার রসিয়া’, ‘খাজা বাবা-মারহাবা’, ‘একনজর না দেখিলে বন্ধুু’, ‘স্কুল খুইলাছে’সহ ১৮টি গান।