আন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বরুমচড়ায় গত শুক্রবার থেকে শুরু হয়েছে আন্ত-ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় ফুটন্ত গোলাপ একাদশ ২-১ গোলে পরাজিত করে আদর্শ ফুটবল একাদশকে। টুর্নামেন্টের আয়োজন করে ‘আমাদের ক্লাব’।খেলার উদ্বোধন করেন তৌহিদুল হক চৌধুরী। অতিথি ছিলেন: আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী, জসিম উদ্দিন আমজাদী, ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শহীদ, সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন প্রমুখ।