আন্তজেলা মহিলা ভলিবল ও ব্যাডমিন্টনে চট্টগ্রামের শিরোপা
প্রায় এক যুগ পর আন্তজেলা মহিলা ভলিবলে শিরোপা জয় করে চট্টগ্রাম তার হারানো গৌরব ফিরে পেয়েছে। গত ৩০ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি জেলা দলকে ২-০ সেটে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।এর আগে প্রথম পর্বের খেলায় চট্টগ্রাম প্রথমে নোয়াখালী ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠে। প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া ২-০ সেটে নোয়াখালীকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে। এতে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন চট্টগ্রামের মুনমুন। কোচ শামীম আহমেদের প্রশিক্ষণে দীর্ঘ ১১ বছর পর চট্টগ্রাম এ শিরোপা পেল। এর আগে ২০০১ সালে চট্টগ্রাম শেষবারের মতো জাতীয় শিরোপা জয় করেছিল। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদিকা বিলকিস রাশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। সংস্থার জ্যেষ্ঠ সহসভানেত্রী আশরাফুন্নেছার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায়। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পিসিএলের চেয়ারম্যান আজম নাছির উদ্দিন। চট্টগ্রাম জেলা মহিলা দলের অংশগ্রহণকারী খেলোয়াড়েরা হচ্ছেন—আঁখি (অধিনায়ক), মুনমুন, প্রীতি, মুক্তা, নুসরাত, তন্বী, তাসরিন, বিলকিস, বীণা, হাসি ও সীমা। আন্তজেলা মহিলা ব্যাডমিন্টনেও চট্টগ্রাম চ্যাম্পিয়নচট্টগ্রাম বিভাগীয় আন্তজেলা মহিলা ব্যাডমিন্টনেও চট্টগ্রাম জেলা একক ও দ্বৈতে শিরোপা জিতেছে এবার। গত ২৯ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে চট্টগ্রামের আঁখি একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়ে ডাবল ক্রাউন লাভ করেন। বিজ্ঞপ্তি।