আন্তজেলা মহিলা হ্যান্ডবলে রাঙামাটি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তজেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন
আন্তজেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন

রাঙামাটি মহিলা হ্যান্ডবল দল চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তজেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ৫ জুন চট্টগ্রামের সাগরিকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার সব কয়টা খেলায় জয়ী হয় রাঙামাটি দল। দিনব্যাপী প্রতিযোগিতায় রানারআপ হয় স্বাগতিক চট্টগ্রাম।
চ্যাম্পিয়ন রাঙামাটি দিনের প্রথম ম্যাচে ২৪-৯ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে, দ্বিতীয় খেলায় চট্টগ্রামের মেয়েদের ১৪-৩ গোলে এবং শেষ ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচে নোয়াখালী জেলাকে ১৬-৫ গোলে পরাজিত করে। স্বাগতিক চট্টগ্রাম দলের নারীরা লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিপক্ষে জয় পেয়েছে। প্রতিযোগিতায় মাত্র চারটি দল অংশ নেয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস। মহিলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি আশরাফুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক হাসমত আরা, খেলার কনভেনর ও কোষাধ্যক্ষ পারভীন জালাল, নির্বাহী সদস্য বোরহানা কবির, রোকছানা আলম ও জোসনা আফরোজ। সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন জেলা ও বিভাগীয় প্রশিক্ষক শামীম আহমেদ। শেষে জাতীয় ক্রীড়া পরিষদ, চট্টগ্রামের উপপরিচালক আছলাম হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।