আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) উদ্যোগে ‘ব্র্যান্ডিং ইন দা নিউ এরা’ শিরোনামে ৯ জানুয়ারি ব্র্যান্ডিং–বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৯ জানুয়ারি নগরের একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় বক্তব্য দেন আইআইইউসির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিসের ডিন ফরিদ এ সোবহানি। প্রধান অতিথি ছিলেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েদ সিরাজুল ইসলাম। বক্তব্য দেন মো. মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।