আন্তর্জাতিক এসওএস শিশুপল্লি দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক এসওএস শিশুপল্লি দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শিশুপল্লিতে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শিশুদের উন্মুক্ত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আবৃত্তি, হাতের লেখা, সংগীত, নির্ধারিত বক্তৃতা, শিশুপল্লি প্রদর্শন, শিশু সমাবেশ ও সেমিনার। গত ২৬ জুন উৎসবের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার আঞ্চলিক পরিচালক মো. আবদুল বাছেত। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। স্বাগত বক্তব্য দেন এসওএস শিশুপল্লির প্রকল্প পরিচালক মো. ফয়জুল কবির। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।