আন্তর্জাতিক ক্যারিয়ার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (ইউআইইউ) ও ওয়ার্ক স্কিল ডেভেলপমেন্ট একাডেমি, নিউজিল্যান্ডের যৌথ উদ্যোগে হয়ে গেল প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ার সম্মেলন ২০১৪। তিন দিনের এই সম্মেলন শুরু হয় গত ৩১ অক্টোবর। ইউআইইউর ভাইস চ্যান্সেলর এম রিজওয়ান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন।
পাঁচ শতাধিক করপোরেট ব্যবস্থাপক এবং শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনের অর্ধশতাধিক পেশাবিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের সহযোগী পার্টনার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। বিজ্ঞপ্তি