আন্তর্জাতিক ক্যারিয়ার সামিট শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের পেশাজীবনকে বিশ্বমানের করে গড়ে তুলতে আজ শুক্রবার থেকে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে (ইউআইইউ) আন্তর্জাতিক ক্যারিয়ার সামিট-২০১৪। ইউআইইউ এবং কর্মদক্ষতা উন্নয়ন সহযোগী একাডেমি নিউজিল্যান্ড যৌথভাবে এ সামিটের আয়োজন করছে। তিন দিনের এই সামিট শেষ হবে ২ নভেম্বর। ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ডিরেক্টর মঞ্জুরুল হক খান জানান, ইউআইইউয়ের প্রধান
ক্যাম্পাসে (ধানমন্ডি) এ অনুষ্ঠানটি চলবে। অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষকেরা অংশ নেবেন। সামিটে শতাধিক করপোরেট প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সামিটে বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের কর্মজীবনের অগ্রগতির নেওয়া পদক্ষেপ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করবেন। সামিটে অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেবেন বিশেষজ্ঞরা। এ আয়োজনে সহযোগী অংশীদার প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার। মিডিয়া পার্টনার থাকছে এবিসি রেডিও ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে প্রথম আলো জবস।