আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিয়া চৌধুরী ও তানভীর আহম্মেদ ভূঁইয়া বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের দুই কৃতী সদস্য। ২০০৯ সালে জার্মানিতে অনুষ্ঠিত ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দুটি ব্রোঞ্জপদক লাভ করে, নাজিয়া চৌধুরী তাঁদের একজন। নাজিয়া এ বছর যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটিতে শতভাগ বৃত্তি নিয়ে পড়তে যাচ্ছেন। আর তানভীর আহম্মেদ ভূঁইয়া ২০০৭ সালের ভিয়েতনামে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ‘সম্মানসূচক’ স্বীকৃতি পেয়েছিলেন। তানভীর পড়ছেন যুক্তরাষ্ট্রের ক্যালটেক বিশ্ববিদ্যালয়ে। তাঁরা গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং নিজেদের স্বপ্ন-সম্ভাবনার কথা বলেছেন।