আন্তর্জাতিক পুরস্কার পেল সুপার গ্রুপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্যের মান রক্ষা করার স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল প্লাটিনাম স্টার ফর কোয়ালিটি পুরস্কার পেয়েছে সুপার গ্রুপ অব কোম্পানিজ। বিজনেস ইনেশিয়েটিভ ডাইরেকশন নামের আন্তর্জাতিক সংস্থা ২৫ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করে। সুপার গ্রুপসহ বিশ্বের ৫২টি প্রতিষ্ঠান এই স্বীকৃতি পায়। অনুষ্ঠানে সুপার গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ বিজনেস ইনেশিয়েটিভ ডাইরেকশনের প্রেসিডেন্ট জোসে প্রিয়েতোর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।