রূপালী ব্যাংকের কর্মশালায় আবু সুফিয়ান
আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে
রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব লেনদেন সম্পন্ন করার সময় সতর্কতা জরুরি।
আবু সুফিয়ান ২ এপ্রিল রূপালী ব্যাংকের ‘টাস্ক অব ব্রাঞ্চ ম্যানেজার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয় নগরের লালদীঘি পাড়ে সদন করপোরেট শাখা মিলনায়তনে। উদ্বোধনী বক্তব্য দেন ব্যাংকের আন্দরকিল্লা করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক গোলাম মরতুজা। সভাপতিত্ব করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান মুন্সী। আলোচক ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক (পূর্ব) শওকত ওসমান। কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ৫৬টি শাখার ব্যবস্থাপক এবং বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
কর্মশালায় প্রধান অতিথি ব্যাংকের ‘কাস্টমার সার্ভিস ডেভেলপমেন্ট’ বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি।