আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
ফেনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ।রাত ১২টার পর থেকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে। সকালে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের যেন ঢল নামে। ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, জাতীয় পার্টি, জাতীয় ছাত্রসমাজ, সিপিবি, ছাত্রইউনিয়ন, বাসদ, ছাত্র ফ্রন্ট, বিভিন্ন শ্রমিক সংগঠন, ফেনী প্রেসক্লাব, প্রথম আলো ফেনী বন্ধুসভা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, পল্লী বিদ্যুত সমিতি, জেলা আইনজীবী সমিতি, ফেনী পৌরসভা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ফেনী সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী মডেল হাই স্কুল, ফেনী জিএ একাডেমি , ফেনী পৌর বিদ্যা নিকেতনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানে একুশের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা: আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ফুল দেয়ার মধ্য দিয়ে কর্মসূচির শুরু করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান । এরপর থানা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি পালিত হয়।