আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা কর্মসূচির মধ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, রক্তদান ও বৃক্ষরোপণ।শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের পর পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তাদান কর্মসূচি। এরপরই ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। চুয়েট মেডিকেল সেন্টার প্রাঙ্গণে রোপণ করা হয় ২১টি চারাগাছ। এছাড়া সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি আয়োজন করে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আবদুর রশীদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহাম্মদ সাক্বী কাওসার, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আবদুল ওয়াজেদ, স্থাপত্য বিভাগের সজল চৌধুরী, তাজিয়া রহমান, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মফিজুল আলম প্রমুখ।