আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজন
নগরের লালদীঘির মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত বইমেলায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২০ ফেব্রুয়ারি। সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। সভায় বক্তব্য দেন বিএনপির মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির নেতা দস্তগীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ন ম মুনির আহমদ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা সর্বস্তরে বাংলাভাষা চালুর দাবি জানান। গতকাল ছিল ১০ দিনব্যাপী বইমেলার সমাপনী দিন। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, স্থানীয় সাংসদ নুরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম হোসেন চৌধুরী প্রমুখ। এ ছাড়া একুশ উপলক্ষে গতকাল সকালে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগ উত্তর জেলাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ২০ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এম এ সালাম এতে সভাপতিত্ব করেন। বন পরিবেশ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনে দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা। অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম আজাদ, ফকরুদ্দীন চৌধুরী, শেখ আতাউর রহমান, এম এ নাসের চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে একুশের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়চট্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২০ ফেব্রুয়ারি। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক অঞ্চল চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল আলম, জেএম সেন উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ। এ সময় দেয়ালপত্রিকা ‘একুশের পঙিক্ত’ প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।