আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস। পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত ইউনাইট ফর বডি রাইটস প্রকল্পের আওতায় সম্প্রতি নগরের ফুলকি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. মোখলেসুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নূরউদ্দিন প্রমুখ। ইয়ুথ ফোরামের চেয়ারপারসন হাসনা হেনার সভাপতিত্বে সভা পরিচালনা করেন ফোরামের সদস্যসচিব ইকবাল হোসাইন।

সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ হচ্ছে যুবসমাজ। কিন্তু তারাই সবচেয়ে বেশি অবহেলিত এবং তারাই সবচেয়ে বেশি সংকটের মুখোমুখি হচ্ছে।

কিন্তু তা মোকাবিলা করার জন্য তেমন কোনো শিক্ষা ও প্রশিক্ষণ নেই। এতে তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সমাজের উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। টেকসই উন্নয়নের জন্য এটি অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ছিল প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি