এডুকেশন ইউএসএ ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত আমেরিকান সেন্টারে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন করতে যাচ্ছে। আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর ও যুক্তরাষ্ট্র শিক্ষা দপ্তরের একটি যৌথ উদ্যোগ, যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষা ও বিনিময়ের সুফলগুলোর গুরুত্বারোপ করে। এ বছরের মূল ধারণাটি হলো বৈশ্বিক পর্যায়ে সফল হতে ছাত্রদের স্থানীয় পর্যায়ে উদ্বুদ্ধ করা। এই আয়োজন উদ্যাপনের লক্ষ্যে এডুকেশন ইউএসএ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন-প্রক্রিয়া সম্বন্ধে ছাত্রদের বুঝতে সহায়তা করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। উদাহরণস্বরূপ, ২১ নভেম্বর সোমবার, আমেরিকান সেন্টারে এডুকেশনইউএসএ ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীরা’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করবে। এই সেমিনারে রেজিস্টার করতে অথবা সম্পূর্ণ অনুষ্ঠান সম্বন্ধে জানতে যোগাযোগ করুন: (২) ৮৮৫-৫৫০০, এক্স: ২৮৩২ অথবা ই-মেইল করুন: [email protected]