আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারের মহেশখালীতে ৩ ডিসেম্বর মানববন্ধন ও সমাবেশ করেছেন রাখাইন সম্প্রদায়ের লোকজন। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উপজেলা পরিষদ চত্বরের বটতলায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। পৌর কাউন্সিলর মং লায়েনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন, ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ। –মহেশখালী প্রতিনিধি