আন্তর্জাতিক সম্মেলনে চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘উইমেন ইকোনমিক এমপাওয়ার সামিটে’ অংশ নিল চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাত সদস্যের প্রতিনিধিদল। ১১ থেকে ১৩ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন পেন্ডোরা অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ও চিটাগাং উইমেন চেম্বারের পৃষ্ঠপোষক আয়েশা আক্তার জাহান। অন্যদের মধ্যে ছিলেন চিটাগাং উইমেন চেম্বারের পরিচালক আয়েশা ফারাহ্ চৌধুরী, হোমায়রা মোস্তফা, সীমা খাতুন, সদস্য বেবী হাসান, নূর এ জান্নাত ও তাশরিন আশরাফ।
পৃথিবীর ৫২টি দেশ থেকে নারী সাংসদ, উদ্যোক্তা ও নারীর ক্ষমতায়নে কর্মরত প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের পক্ষে ‘উইমেন্স এমপাওয়ারমেন্ট প্রিন্সিপালস স্টেটমেন্ট অব সাপোর্ট’ শীর্ষক চুক্তি সই করেন আয়েশা আক্তার জাহান। বিজ্ঞপ্তি