প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূল কথা’ স্লোগানে কক্সবাজারের চকরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খুরশীদুল আলম চৌধুরী। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।