আন্তর্জাতিক সুফি সম্মেলন ১ ও ২ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইজভান্ডারি একাডেমির ব্যবস্থাপনায় আগামী ১ ও ২ মার্চ নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক সুফি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জাপান, ভারত, মিশরসহ বিভিন্ন দেশ থেকে সুফিতত্ত্ববিদেরা অংশ নেবেন। সম্মেলন উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এ ওয়াই এম জাফর জানিয়েছেন, সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথি থাকবেন শিল্পপতি সালাউদ্দিন কাশেম খান। সম্মেলনে মাইজভান্ডারি দর্শন ও সুফিবাদের ওপর আলোচনায় অংশ নেবেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম তোগাওয়া মাসাহিকো, ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়াকত হোসাইন মঈনি, লতিফ হোসাইন শাহ কাজমী, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমসের আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল্লাহ আল মারুফ প্রমুখ। সমাপনী দিন অনুষ্ঠিত হবে মাইজভান্ডারি গানের জলসা। বিজ্ঞপ্তি।