প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে স্বেচ্ছাসেবামূলক কাজের বিকল্প নেই। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে গত সোমবার রাঙামাটিতে আয়োজিত এক সভায় বক্তারা এ কথা বলেন।জাতীয় ইউএন স্বেচ্ছাসেবক ও পার্বত্য চট্টগ্রাম নারী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সভায় অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য।রাঙাবি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শামীম রশীদ, রবার্ট স্টলমেন্ট, শিউলী চাঁপা চাকমা, ঐশ্বর্য্য চাকমা, ঝুমা দেওয়ান, নুরুল আবছার প্রমুখ।