প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আন্তহল ভলিবল প্রতিযোগিতায় নতুন হল (নামকরণ এখনো হয়নি) বিজয়ী হয়েছে। রানার্স আপ হয়েছে শহীদ মো. শাহ হল। চুয়েটের ভলিবল মাঠে ১০ দিনব্যাপী এ প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি বিকেলে। জমজমাট এ খেলায় মুখোমুখি হয় নতুন হল ও শহীদ মো. শাহ হল।খেলায় নতুন হল ২-১ সেটে শহীদ মো. শাহ হলকে পরাজিত করে। ম্যাচ পরিচালনা করেন চুয়েটের শারীরিক শিক্ষা প্রশিক্ষক নির্মল কুমার বড়ুয়া। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান মো. তাজুল ইসলাম।