বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার ও ফেনীতে নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি

মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা। আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রলীগের অতীত গৌরবের। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে জাতিকে পথ দেখিয়েছে ছাত্রলীগ।
কক্সবাজার: বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ জানুয়ারি বিকেলে কক্সবাজার শহরের শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ।
শহরের জেলে পার্ক ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে শেষ হয়। এতে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
শোভাযাত্রার পর জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সমাবেশে বক্তব্য দেন সাংসদ সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, পৌর আ.লীগের সভাপতি মুজিবুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা আ.লীগের আইনবিষয়ক সম্পাদক ফরিদুল আলম, জেলা যুবলীগের সহসভাপতি শহিদুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর-আল-হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডালিম বড়ুয়া প্রমুখ।
জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জানান, জেলার রামু, মহেশখালী, উখিয়া, টেকনাফসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

ফেনী: সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৪ জানুয়ারি শহরের কলেজ সড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী সরকারি কলেজ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ। প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনীর সংরক্ষিত নারী সাংসদ জাহানারা বেগম ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।