আন্দোলনের মহড়া
মারামারির নামে ছাত্রদল আসলে যা করনেতা, আন্দোলনের মহড়া তো ভালোই হলো। এবার চলেন মাঠে নামি!
ধুর! ফেসবুকে পর্যন্ত লোকজন সারা দিন পোস্ট দিয়া বেড়ায়, অথচ দল আমারে একটা পোস্ট দিল না! তুই যা, নেতায় জিগাইলে কইস, ভুল কইরা আমি অন্য প্যান্টের পকেটে আন্দোলন রাইখা আসছি!

প্রস্তুতি ম্যাচ
আপনারা কি সরকারের বিরুদ্ধে লড়াই করার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেললেন?
মুখ সামলে কথা বলেন। পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেললাম আর আপনারা বলছেন প্রস্তুতি ম্যাচ!

গা গরম
নিজেদের মধ্যে মারামারি করে শরীরটা কেমন গরম হলো?
গা গরমটরম হয় নাই। তোর কথা শুইনা মাথাটাই গরম হইয়া গেছে!

দেখার ভুল
আপনারা শিয়োর, এই অফিসেই হামলা করতে চেয়েছিলেন?
ভুল হইয়া গেছে। আমরা আসলে এই অফিসের পেছনের বিল্ডিংয়ের সামনের অফিসটা ভাঙতে চাইছিলাম!

ছেলেমানুষী
পোলাপান মানুষ, এ রকম হতেই পারে! এইগুলান বয়সের দোষ ছাড়া কিছু না, তাই না?
আরে না, আমার ছেলে ওখানে যায় নাই! ও তো তখন ওর মায়ের সাথে শপিংয়ে ছিল!