প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত পোল্যান্ডের চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই ভাইদা স্মরণে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। আগামীকাল ২৫ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের ল্যাবরেটরি থিয়েটারে বিশ্ববিখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বেলা ১১টায় আন্দ্রেই ভাইদা পরিচালিত এভরিথিং ফর সেল, বেলা তিনটায় স্যামসন, বিকেল পাঁচটায় কাটিন ও সন্ধ্যা সাতটায় অ্যাশেজ অ্যান্ড ডায়ামন্ডস প্রদর্শিত হবে।
উল্লেখ্য, আন্দ্রেই ভাইদা ৯০ বছর বয়সে গত ৯ অক্টোবর মারা যান। চলচ্চিত্রে অবদান রাখার জন্য সম্মানসূচক অস্কার ও কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণপাম পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। বিজ্ঞপ্তি।