আপন কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমশ আমরা একটি পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি যে পৃথিবীতে আপন কেউ নেই, যে পৃথিবীতে ভাই-বোন বলে যে একটা সম্পর্ক হয়, ক্রমশ তার বাস্তবতা হারিয়ে যাচ্ছে। তার পরও পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই-বোনের সম্পর্ক। আর এই সম্পর্কের ওপর ভিত্তি করে গেমস নির্মাতা প্রতিষ্ঠান স্কোয়রনিক্স তৈরি করেছে কম্পিউটার গেমস দ্য লাস্ট র‌্যামটেন্ট। গেমসের কাহিনি গড়ে উঠেছে দুই ভাই-বোনকে নিয়ে, যারা একটুখানি ভালো থাকার আশায় মূল ভূখণ্ড ছেড়ে ছোট্ট একটি দ্বীপে বসবাস করত। রুশ আর তার বোন ইরনার জীবন ভালোভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু বিপত্তি শুরু হয় তখন, যখন একদল অদ্ভুত সেনাদল তার বোনকে অপহরণ করে। আর পুরো ব্যাপারটি ঘটে রুশের চোখের সামনে। একসময় রুশ বুঝতে পারে, এটা পৃথিবীর বাইরের কোনো অপ্রতিদ্বন্দ্বী শয়তানের কাজ। সেই সঙ্গে সে সিদ্ধান্ত নেয়, যেকোনো মূল্যে বোনকে খুঁজে বের করবে। এই নিয়ে এগিয়েছে গেমসের প্রেক্ষাপট। এখানে গেমারকে খেলতে হবে রুশের চরিত্রে। আর বোনকে খুঁজতে যাওয়ার যাত্রাপথে সাক্ষাৎ হবে অনেক শত্রু আর বন্ধুর সঙ্গে। আর সেটা নির্বাচনে ভুল করলেই ধরা খেতে হবে। ফলে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। আর যুদ্ধ তো থাকছেই। এভাবেই এগিয়ে যেত হবে গেমারকে। আর গেমারকে সহজে মুগ্ধ করার জন্য পুরো গেমসে রয়েছে ঝকমকে গ্রাফিক্স আর অসাধারণ সংগীতের আবহ। এখন গেমার খুঁজে বের করুন আপনার প্রিয় বোনটিকে। যা লাগবেঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এমই, এক্সপিপ্রসেসর: পেন্টিয়াম থ্রি ৮০০ মেগাহার্টজ ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ৮ এক্স র‌্যাম: ৫১২ মেগাবাইট ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক: ৭.৫ গিগাবাইট খালি জায়গা