আপন স্মরণে নাগরিক শোকসভা
দৈনিক যুগান্তর-এর বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান জসীম চৌধুরীর পুত্র ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র চৌধুরী তাহমিদ জসীম আপন স্মরণে এক শোকসভা শুক্রবার বিকেল তিনটায় সাতকানিয়ার কাটগড় গ্রামে অনুষ্ঠিত হয়। শোকসভায় আপনের স্মৃতি স্মরণীয় করে রাখতে সাতকানিয়া-চন্দনাইশ এলাকায় স্কুল-কলেজ বা শিশু হাসপাতালের মতো জনহিতকর প্রতিষ্ঠান স্থাপনের অঙ্গীকার করেন উপস্থিত নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান এবং সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ। নাগরিক শোকসভা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আ ন ম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সাঈদ, কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমদ ওসমানী, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ উল আজাদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা আকতার জাহান, গণফোরাম নেতা আবুল কালাম, বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, শোকসভার প্রধান সমন্বয়কারী ওবাইদুল আকবর, কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. হামিদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই আপনের স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। শোকবাণী পাঠ করেন ডা. অজিত দেব। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বলেন, ‘আপন ছিল স্কুলের নামকরা ছাত্র। আপনের মতো মেধাবী সন্তানরাই সমাজ ও দেশকে আলোকিত করে। বিজ্ঞপ্তি।