আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনি সাহসী মেষ। বাজে চিন্তায় সময় নষ্ট করা আপনাকে মানায় না। চলতি সপ্তাহ আপনার বেশ সফল হবে। নিশ্চিন্ত থাকুন।
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আবেগকে প্রশ্রয় দিলে সেটা বাড়ে, সফলতাকে ভিন্ন খাতে চালিয়ে নিয়ে যায়। প্রিয় বৃষ, এ সপ্তাহে আবেগ যতটা পারেন নিয়ন্ত্রণে রাখুন।
মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬
স্বপ্ন যখন দেখবেন—ভালো স্বপ্নই দেখুন। অনর্থক মন খারাপ করে থাকবেন না। চলতি সপ্তাহে এটাই আপনার প্রতি আমার পরামর্শ। শুভ হোক।
কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২
এ সপ্তাহে আপনার মুখে জয়ের আলো ছলকে পড়বে। তাহলে আর কী, ভালো মেজাজ নিয়ে সপ্তাহ শুরু করুন।
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহের পূর্বসাফল্য এখনো কন্টিনিউ করবে। সাফল্যের এই আগাম বার্তায় আপনার খুশি না হয়ে কোনো উপায় নেই।
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
একেকজন শিল্পীকে তাঁর একটি বা দুটি গানেই বিখ্যাত হয়ে থাকতে দেখা যায়। চন্দ্রানী মুখোপাধ্যায় স্মরণীয় হয়ে আছেন তাঁর একটি গানে—আজ আমায় তুমি চাওনা, চাওনা যে আর, সে কথা আমি অনেক আঘাত পেয়ে অনেক ব্যথার ভারে বুঝেছি, আমি তোমার মনের কথা বুঝেছি। গানটি শুনুন, আপনার মন থেকে কষ্টের দাগ মুছে যাবে।
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনি অনেক দুর্যোগ পার করে তবেই তুলা হয়েছেন। চলতি সপ্তাহেও আপনার জয় দেখতে পাই।
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সাফল্যের আনন্দে গা ভাসিয়ে দেবেন না। বর্তমান সাফল্যকে ভবিষ্যৎ পর্যন্ত ধরে রাখুন।
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
দৃঢ়তাই আপনার শক্তি। কোনো কিছুতেই যাতে আপনার এই দৃঢ়তা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুন।
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপেক্ষিকভাবে চলতি সপ্তাহটি আপনার জন্য কিছুটা কষ্টকর হয়ে উঠতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। শুভ হবে আপনার।

কুম্ভ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

আপনাকে মেকআপ দিয়ে রাজা সাজিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু রাজার ভূমিকায় অভিনয় করাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিত্বের ওপর নির্ভর করছে। কথাটা মনে রাখবেন।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

যদি দেখেন, সত্যি সত্যিই আপনি কোনো ভুল করেছেন—তাহলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিন। এতে আপনি লাভবান হবেন।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী