আপনা ররাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

মানবগোষ্ঠী নানা বিষয়ে নানা প্রতীক ব্যবহার করে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় মানুষই হয় মানুষের আদর্শ। জেনে বা না জেনে সেই আদর্শ মানুষটিকে অনুসরণ করা হয়। প্রিয় মেষ, আপনি যাঁকে আদর্শ মানেন...তিনি যেকোনো রাশির অন্তর্ভুক্ত হতে পারেন। কাজেই সব সময় আদর্শ মানুষের খোঁজে থাকুন।

বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

চলতি সপ্তাহটি বৃষ কাটাবেন নানা রকম অনুভূতির ভেতর দিয়ে। এই অনুভূতির মধ্যে কিছু দুঃখবোধও থাকতে পারে। আপনার দুঃখের এই বোধগুলো দিয়ে আপনি অন্য অনেকের কষ্ট মুছে দিতে পারেন। কাজেই আত্মকেন্দ্রিকতার বদলে নিজের ভাবনাকে ছড়িয়ে দিন অন্যদিকে। তাহলেই আপনার সপ্তাহ সফল হবে।

মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬

বহু চিন্তার পর আমরা যখন স্থির একটা সিদ্ধান্তে পৌঁছাই, তখন আমাদের সব অস্থিরতা দূর হয়ে যায়। মিথুন, চলতি সপ্তাহটি ব্যয় করুন নিজেকে সংগঠিত করার কাজে। শুভ হোক!

কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২

এ সপ্তাহে কর্কটের সাপ্তাহিক জীবনে নতুন মোড় দেখা দেবে। নতুন মানে শুভ। কাজেই, স্থির ও প্রসন্নচিত্তে সপ্তাহ শুরু করুন।

সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

নানা বাধা অতিক্রম করে সিংহের জীবনে দেখা দেবে এক নতুন আলো। নিজেকে এই আলোর যোগ্য করে নিন। এর মধ্যেই নিহিত রয়েছে আপনার সব শুভ সাফল্য।

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

চলতে গেলে পথে একটু-আধটু হোঁচট খেতেই হয়। শক্তিশালী কন্যা, আপনি এসব তুচ্ছ বাধাকে ভয় পাবেন কেন? সামনে এগিয়ে চলুন, আমরা আছি আপনার পাশে।

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আপনার চারদিকে রয়েছে বাধার পাহাড় এবং ওই পাহাড়ের সমানই হবে—আপনার সাফল্যের উচ্চতা। বাইরে বিনয় এবং অন্তরে আত্মবিশ্বাস রেখে কাজ করে যান, সাফল্য আসবেই।

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আপনার রাশিসঙ্গী হিসেবে খুঁজলে আপনি যাঁদের দেখা পান...তাঁদের জীবন লক্ষ করুন। এ থেকে আপনি দুর্জয় শক্তি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। চলতি সপ্তাহে এটাই হবে আপনার হোমওয়ার্ক।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

চলতি সপ্তাহটি হবে আপনার নিজ অন্তরকে পুনরায় আবিষ্কার করার সাতটি দিন। নিজেকে নিজে বিচার করা খুব কঠিন। তবুও এই কঠিন কাজটিই আপনাকে করতে হবে। কাজটি ঠিকমতো করতে পারলে আপনার সপ্তাহ সফল হবে।

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

জীবন এখন যত গাঢ় অন্ধকারের মধ্যে রয়েছে বলে মনে হবে-বুঝতে হবে ততই আলোকিত হবেন আপনি। সংসারে যাঁদের আপনি মিত্র বলে জানতেন, তাঁদের কারও কারও আচরণ আপনাকে ব্যথা দিতে পারে। এই ব্যথার কাছে নতিস্বীকার করবেন না।

কুম্ভ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহটি আপনার ৫০ ভাগ শুভ। সাফল্যগুলো ধরে রাখতে চেষ্টা করবেন।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

বর্তমান সময়ে সমাজে নতুন করে আপনি একজন নেতা হয়ে উঠবেন। নেতা হিসেবে আপনাকে দ্বিগুণ সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে। আপনার দায়িত্ববোধকে প্রখরতর অবস্থায় নিয়ে যান।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী