আপনার খাদ্যাভ্যাস ঠিক আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদ্যন্ত্র সুস্থ রাখতে যেমন নিয়মিত ব্যায়াম প্রয়োজন, তেমনি সুষম খাবার গ্রহণ করেই তা রোগমুক্ত রাখা সম্ভব। আপনার হূদ্যন্ত্র সুস্থ থাকবে, না অল্প বয়সে রোগী হয়ে যাবেন, তা নির্ভর করে খাদ্যাভ্যাসের ওপর।শরীরকে সুস্থ রাখতে হলে শর্করাজাতীয় খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি গ্রহণ করলে বাড়তি খাবার চর্বিতে রূপান্তরিত হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বেশি খেয়ে ফেললে ব্যায়ামের মাধ্যমে তা ঝরিয়ে ফেলতে হবে।প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজি খেতে হবে, যা রক্তের চর্বির মাত্রা কমিয়ে দেয়। ফলমূল মানে কমলা, আপেল, আঙুর খেতে হবে এমন কথা নেই; আম, কাঁঠাল, পেয়ারা, আমলকী, বাতাবি লেবু ইত্যাদি দেশীয় ফল আপনার হূদ্যন্ত্র সুস্থ রাখার জন্য যথেষ্ট। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম ইত্যাদি আমিষজাতীয় খাবার পরিমিত পরিমাণে খেতে হবে। ডিমের কুসুম খাবেন না। এমনকি ডিম ভাজি করার সময় কুসুম ফেলে দিন। ক্রিম, মাখন, কোমল পানীয়, চকলেট, মিষ্টি আইসক্রিম, নারকেল, ফাস্ট ফুড ইত্যাদিতে রয়েছে অধিক ক্যালরি। কিন্তু এতে পুষ্টি থাকে খুব সামান্য। সয়াবিন ও সূর্যমুখী তেল, মাংসের পরিবর্তে মাছ, চামড়া ছাড়া মুরগির মাংস, ননিমুক্ত দুধ, পাঙাশ মাছ ছাড়া যেকোনো মাছ, শিমের বিচি, ভুট্টার খই, মাখন ছাড়া কেক ইত্যাদি বেশি খাবেন। l জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, ঢাকা।