আপনার ছেলেবেলার গল্প বলতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়ঃসন্ধিকালের পরিবর্তনটা হুট করে ছেলেমেয়েরা মেনে নিতে পারে না। সঠিকভাবে বেড়ে ওঠার প্রক্রিয়া না জানার কারণে তারা ভয় পায়। তাই সন্তানদের নানাভাবে বোঝাতে হবে। ছেলেমেয়েকে পত্রপত্রিকা পড়তে দিন, যেখানে এসব নিয়ে লেখালেখি আছে। টিভিতে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান দেখতে তাকে উৎসাহিত করতে পারেন। আপনার ছেলেবেলার গল্পটাই নাহয় তাকে বলুন। কোনো রকম দূরত্ব নয়। বন্ধু হয়ে তাদের পাশে থাকুন। ছেলেমেয়েদের নিয়ে সপ্তাহে একবার ঘুরতে যেতে পারেন। ঢাকা কিংবা ঢাকার বাইরে। বছরে অন্তত একবার হলে গ্রামের বাড়িতে যান।
ছেলেমেয়েদের গল্প, কবিতা, বিখ্যাত ব্যক্তিদের বই পড়তে উৎসাহ দিন। বাসায় ছোট্ট একিট পাঠাগার করা যেতে পারে। সপ্তাহে অন্তত এক দিন তাদের নিয়ে সিনেমা দেখতে পারেন। ছেলেমেয়েদের মতামতকে প্রাধান্য দিন। রাতের খাবারটা এক টেবিলে বসে সবাই খেতে ভুল করবেন না। এসব কর্মকাণ্ডে পারিবারিক বন্ধনটা শক্ত হবে। ছেলেমেয়ে মা-বাবাকে বুঝতে পারবে। আপনিও আপনার মত ছেলেমেয়ের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। সবার মধ্যে জানাশোনা হবে।
এটা করো, ওটা করো না—এ ধরনের খবরদারি না করা ভালো। বরং এমনভাবে তাকে তৈরি করুন, যাতে নিজের ভালো-মন্দ যেন তারা বুঝে নিতে পারে। মাঝেমধ্যে নানা বিষয়ে তাদের মতামত জানুন। বয়স কোনো বিষয় নয়। ছেলে বা মেয়েটি যে পরিবারের গুরুত্বপূর্ণ কেউ, সেটা তাদের বুঝতে দিতে হবে। কোনো কিছু চাপিয়ে দেওয়া অনুচিত। বাড়িতে গাছ বা পশুপাখি পুষতে পারেন। এতে তাদের একঘেয়েমি কাটবে।