আপনার জিজ্ঞাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতি
প্রশ্ন: আমি জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছি। ভবিষ্যতে আমি কী করতে পারি?
মো. মমিনুল ইসলাম, ভালুকা, ময়মনসিংহ।

উত্তর: অন্যান্য বিভাগের তুলনায় অর্থনীতি বিভাগের ছেলেমেয়েদের চাকরির সুযোগ বর্তমানে বেশি। এ বিভাগের ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক, বিমা কোম্পানিতে চাকরির সুযোগ পান। এ ছাড়া বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ বিভাগের ছাত্রছাত্রীরা চাকরি করছেন। দেশে অর্থনীতির ওপর যত গবেষণাপ্রতিষ্ঠান আছে, সেখানে তাঁরা গবেষক হিসেবে কাজ করার সুযোগ পান। আর সবচেয়ে বেশি সুযোগ আছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে। বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থনীতি বিভাগের শিক্ষকের বেশ অভাব রয়েছে। তাই এ বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষক হিসেবেও চাকরিতে অগ্রাধিকার পেয়ে থাকেন।

পরামর্শ দিয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের
অধ্যাপক ড. শফিক উজ জামান

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা,
চাকরিবাকরি
প্রথম আলো
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইলেও প্রশ্ন পাঠাতে পারেন [email protected]