আপনার জিজ্ঞাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূগোল ও পরিবেশবিদ্যা
প্রশ্ন: ভূগোল ও পরিবেশবিদ্যায় পড়াশোনা করে চাকরির সুযোগ কতটুকু?
রাসেল, ময়মনসিংহ।
উত্তর: ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেন। দেশে এখন সরকারি ও বেসরকারি অনেক মানচিত্র তৈরির প্রতিষ্ঠান আছে, যেখানে কাজ করার ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি জরিপ প্রতিষ্ঠানেও এই বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে। বিভিন্ন এনজিও, আবহাওয়া অধিদপ্তর, পরিসংখ্যান ব্যুরো, সশস্ত্র বাহিনী, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানে ভূগোলের শিক্ষার্থীদের আলাদা করে নেওয়া হয়। বিভিন্ন বেসরকারি পরিবেশ সংস্থায়ও কাজ করা সম্ভব।
পরামর্শ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ।