আপনার জিজ্ঞাসা
প্রাণিবিদ্যা
প্রশ্ন: প্রাণিবিদ্যায় পড়লে ভবিষ্যৎ কী?
আরমান, চট্টগ্রাম।
বর্তমানে প্রাণিবিদ্যার
উত্তর: শিক্ষার্থীদের চাহিদা অনেক। দেশের প্রায় সব কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাঁদের বিশেষ প্রয়োজন হয়। এই বিভাগ থেকে পাস করে কাউকে বসে থাকতে হয় না। তাঁরা শিক্ষকতা করতে পারেন। এ ছাড়া ফিশারিজ, কৃষি, ফরেস্ট্রি ইত্যাদি খাতে অগ্রাধিকার পেয়ে থাকেন। দেশের বিভিন্ন মেডিকেল কলেজেও এই বিভাগের শিক্ষার্থীদের কাজের ভালো সুযোগ রয়েছে।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মোকসেদ আলী হাওলাদার
ভূগোল ও পরিবেশবিদ্যা
প্রশ্ন: ভূগোল ও পরিবেশবিদ্যায় পড়াশোনা করে চাকরির সুযোগ কতটুকু?
মইনুল, ময়মনসিংহ।
উত্তর: ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেন। দেশে এখন সরকারি ও বেসরকারি অনেক মানচিত্র তৈরির প্রতিষ্ঠান আছে, যেখানে কাজ করার ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি জরিপ প্রতিষ্ঠানেও এই বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে। বিভিন্ন এনজিও, আবহাওয়া অধিদপ্তর, পরিসংখ্যান ব্যুরো, সশস্ত্র বাহিনী, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানে ভূগোলের শিক্ষার্থীদের আলাদা করে নেওয়া হয়। দেশের বিভিন্ন বেসরকারি পরিবেশ সংস্থায়ও কাজ করে ভালো অর্থ উপার্জন করা সম্ভব।
পরামর্শ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ।
আরবি
প্রশ্ন: আমি আরবি নিয়ে পড়াশোনা করছি। এ বিষয়ে পড়ে কোথায় চাকরির সুযোগ পাওয়া যাবে?
মানিক মিয়া, ঢাকা
উত্তর: আরবি বিষয়ে পড়াশোনা করে আগের তুলনায় এখন কাজ করার বেশ সুযোগ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে পড়াশোনা করে সবচেয়ে বেশি কাজ করার সুযোগ থাকে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। কারণ, আরবি বিষয়ের শিক্ষকদের চাহিদা এখন আগের তুলনায় অনেক। তা ছাড়া এ বিষয়ে পড়াশোনা করে বিসিএসে ভালো করা যায়। অন্যান্য চাকরিতে তাঁরা ভালো করছেন। তাই বলা যায়, আগের তুলনায় এখন তাঁদের ভালো করার সম্ভাবনা বাড়ছে।
পরামর্শ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এস এম আবদুস সালাম।