আপনার মা আমাদের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার মা আমাদের মা
আপনার মা আমাদের মা

মা দিবস উপলক্ষে ‘আপনার মা আমাদের মা’ শিরোনামে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল মাকে। সারা দেশ থেকে সন্তানেরা তাঁদের মাকে নিয়ে অনেক লেখা পাঠিয়েছেন। ১২ জনকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল। গত সপ্তাহে ছিল অধুনায় ছিল সে আয়োজন। বাকি লেখাগুলো থেকে নির্বাচিত কয়েকটি লেখা আজ প্রকাশিত হলো।


কুড়িগ্রামের রাজারহাটে থাকা

মা জাহানারা বেগমকে ঢাকা থেকে লিখেছেন দু’পমা শুদ্ধ
মা
আমার জন্য দুশ্চিন্তা করিও না। আমি ভালোভাবে পড়ছি, সময়মতো খাচ্ছি। যখন এইচএসসি পরীক্ষা দিতে যাই, তোমার অনুপস্থিতি আমাকে তেতিয়ে তোলে। মা আমি তোমার ছাদ হব। ভালো থাকো।


ঢাকার পপলি লিখেছেন নোয়াখালীর মাইজদী বাজারের মা শোভা মজুমদারকে

তোমার কথা সব সময় মনে পড়ে মা। তবে বৃষ্টির দিনে বেশি করে মনে পড়ে। এক মা তাঁর এক মাস বয়সের শিশুকে কোলে নিয়ে বৃষ্টিতে দৌড়াচ্ছেন, বারবার পড়ে যাচ্ছেন। সেই মা তুমি। সন্তানটি আমি। আর সময়টা ৭১।


কক্সবাজারের কুতুবদিয়ার

মা শামসুন নাহার বেগমের উদ্দেশে লিখেছেন চট্টগ্রামের রফিকুল আহসান
মা, আমার শিক্ষক বাবার আট-দশজনের সংসার। জীবনের শত প্রতিকূলতার মধ্যেও আপনি কেমন করে এতদূর নিয়ে এলেন। যতবার ভাবি, বিস্মিত হই, কৃতজ্ঞতায় চোখের জলে ভাসি, মানসিক শক্তি পাই নতুন পথচলার। আপনার অসুখের কথা শুনলে হরতাল–অবরোধ, খাল–নদী–সাগর কোনো কিছুই আমাকে থামাতে পারে না।


নেত্রকোনার জয়নগরের

মা দীপা নন্দীর উদ্দেশে লিখেছেন ময়মনসিংহের অর্ণব নন্দী
মা আমার প্রণাম নিয়ো। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিয়ো। আমি অপরাধী হয়েও তোমার একটি ফোন, একটু স্নেহ, একটু আদর ও ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকি। কিন্তু...