আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ চির তারুণ্যের প্রতীক। তাই অগ্রপথিক হিসেবে মেষ-এর জুড়ি মেলা ভার। প্রিয় মেষ, আপনি সঠিক রাস্তায় চলার চেষ্টা করুন, তাহলে আপনার অনুগামী হয়ে আমরাও সাফল্য পাব।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সপ্তাহটি আপনার ৭০ শতাংশ সাফল্য এবং আনন্দে কাটবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আপনার চলতি সাতটি দিন সোনার মতো ঝলমল করে উঠবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
গত সপ্তাহে হয়তো বা আপনার মনে একটু কষ্ট দিয়েছি। এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে জানাই চলতি সপ্তাহে আপনার সাফল্য সব ব্যর্থতাকে ছাপিয়ে উঠবে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে আপনাকে বিজয়ী রূপেই ঘোষণা করতে হয়। অপ্রত্যাশিত সাফল্য এসে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে, বিশেষত রোমান্টিকতার ক্ষেত্রে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
হাজার সাফল্যের মধ্যে একটুখানি মনঃকষ্ট থাকলেও থাকতে পারে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
সবার মুখে জয়জয়কার শুনে মনে মনে অতিরিক্ত উৎসাহী হয়ে উঠবেন না। সব প্রশংসাই খাঁটি প্রশংসা হয় না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি একটি জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
নিজেকে অভিনন্দন জানানোর মতো কিছু কারণ এ সপ্তাহে ঘটবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চিন্তার ক্ষেত্রে এ সপ্তাহে আপনার একটা আমূল পরিবর্তন আসতে পারে। নিজের ভাবনার বিপক্ষে গিয়ে কিছু করতে যাবেন না।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ একটি শক্তিশালী রাশি। এ সপ্তাহে কুম্ভ নারী-পুরুষের জন্য এটুকুই বক্তব্য যে আপনি আপনার আপন শক্তির অপচয় করবেন না।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
দেখুন, এত অল্পতেই ভেঙে পড়া আপনাকে মানায় না। আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, সাহস রাখুন, সামনে এগিয়ে যান।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী