আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ নিত্য নতুনত্বের প্রত্যাশী। চলতি সপ্তাহে মেষ একটি নতুন নতুনত্বের সন্ধান পাবেন। এই সময়টায় মেষের জন্য ভ্রমণ হবে আনন্দময়। সুখী হোন!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
কিশোর বয়সী বৃষদের জন্য সপ্তাহটা প্রায় এক শ ভাগ সফল হবে। এর মধ্যে রোমান্টিকতাও পড়ে। এবার একটু হেসে ফেলুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুনের জন্য সপ্তাহটি পুরোনোকে হারিয়ে নতুনকে পাওয়ার শুভক্ষণ। কী, খুশি তো?
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট রাশির প্রায় সবাই এ সপ্তাহে সাফল্য খুঁজে পাবেন, বিশেষত শিল্পী ও ব্যবসায়ীরা।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে সিংহ, আপনারই হবে জয়। আনন্দিত মনে কাজে হাত দিন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

ভুল বোঝার শিকার হতে পারেন। একটু সাবধানে চললে কন্যা এই ভুল বোঝাটা এড়িয়ে যেতে পারবেন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলার জন্য সপ্তাহটি হবে ৫০: ৫০ সাফল্য ও ব্যর্থতায় পূর্ণ। তুলা, সাফল্যে বিশ্বাসী হোন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

বিরাট রকমের জয় পাওনা হবে আপনার। খুশিমনে কাজে হাত দিন।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন। এ সপ্তাহে আপনার অনেক সাফল্য পাওনা আছে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

ব্যস্ততায় পরিপূর্ণ একটি সপ্তাহ কাটাবেন আপনি। আর জানেন তো, ব্যস্ততার অন্য নামই হচ্ছে সাফল্য।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহটি আপনার মিশ্র অবস্থায় কাটবে... কাভি খুশি, কাভি গাম।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মনে যত কষ্টই থাক, কাউকে তা বুঝতে দেবেন না। এভাবেই আনন্দ ও ব্যথায় কাটবে আপনার চলতি সাত দিন।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী