আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
রাশিগতভাবেই আপনি একজন খানিকটা অস্থির প্রকৃতির মানুষই বটে। চলতি সপ্তাহ আপনার কাটবে অস্থিরতা-ব্যস্ততার মধ্য দিয়ে। সাফল্য আসবে। ব্যর্থতা কম।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ রাশির আছে নানা গুণ। এ সপ্তাহে বৃষ-র কাটবে এসব গুণের চর্চা দিয়ে। কাজেই, সাফল্য না এসে যাবে কোথায়!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আপনার মনের দৃঢ়তা দিয়ে সমস্যা অতিক্রমের চেষ্টা করুন। পারবেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
ভালোয়-মন্দয় কাটবে আপনার চলতি সাতটি দিন। হাসিমুখে থাকুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
নানা দিক দিয়ে আপনি নানা সাফল্যের দেখা পাবেন। এ কথাটি শুনে হাসিতে ভরে উঠুক আপনার মন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে কেউ আপনাকে ভুল বোঝার সুযোগ পাবে না। আনন্দেই থাকবেন আপনি।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
সাহস হচ্ছে আপনার মূল চালিকাশক্তি। এই শক্তি দিয়ে আপনি ছিনিয়ে আনতে পারবেন আপনার সব সফলতা।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
মনের মধ্যে জোর করে হলেও হাসি ও আনন্দকে টেনে আনুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
খামোখা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। মনকে বলুন, মনরে তুই জেগে ওঠ!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
রাশিগতভাবেই আপনি একজন কর্মবীর। তাহলেও চলতি সপ্তাহ কিছুটা বিনোদনের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করুন। সফল হবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সক্রিয় কুম্ভের সপ্তাহ ভরে উঠবে অনেক রকম সাফল্যে। এই কথাটি মনে রেখে সপ্তাহ শুরু করুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
বিষাদের মধ্যেও তো কোনো কোনো সময় আনন্দ জড়িয়ে থাকে। আপনি পাবেন তেমনই একটি সপ্তাহ। শুভ হোক সবার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী