আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
শিশুকে মুখে খাবার তুলে দেওয়া হয় পৃথিবীর সব দেশেই। আর আমাদের দেশের সংস্কৃতিতে আছে, বয়স্ককে অন্য বয়স্ক মুখে খাবার তুলে দেয়। শুনেছি, বিদেশিদের চোখে এটি একটি হাস্যকর কাজ। প্রিয় মেষ, বয়সে যারা আপনার ছোট, তাদের যত্ন নিন। এ সপ্তাহে এটাই আপনার প্রতি আমার বার্তা।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা...দুটোই কষ্টকর। এই দুই কষ্টকে জয় করতে পারলে আপনিও চলতি সপ্তাহে বড় জয় পাবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মনের মালিক আপনি, না আপনার মালিক মন? মনকে বলুন আপনার কথামতো চলতে। অর্থাৎ, সপ্তাহভর ভালো থাকুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কথায় আছে, রাখে আল্লাহ মারে কে? চলতি সপ্তাহে আপনি সব দুর্যোগ জয় করতে পারবেন ইনশা আল্লাহ।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আমি প্রায়ই বলি, ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। চলতি সপ্তাহে সাহস নিয়ে চলুন, সব ভয়কে জয় করুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি কিছু একটা কাজের জন্য প্রশংসিত হবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
সমস্যার গর্ত পার হবার লক্ষ্য নিয়ে জোরে লাফ দিন। সমস্যা পার হয়ে যাবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এই তো শুরু হলো আপনার এক সফল সপ্তাহ। প্রিয় বৃশ্চিক, মন বরাবরকার মতো মজবুত রাখুন এবং আমার অগ্রিম অভিনন্দন গ্রহণ করুন!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু হিসেবে আপনার মধ্যে রয়েছে লড়াই করার এক আশ্চর্য ক্ষমতা। সপ্তাহের শুরুতেই এই তথ্যটি মনে রাখুন। আপনি লড়বেন এবং জয়ী হবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আমরা মুখে কথা বলি, মনে মনে তার চেয়েও বেশি বলি। প্রিয় মকর, শুদ্ধভাবে চিন্তা করুন। ফল পাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে কুম্ভ রাশির নারী-পুরুষ সবারই শুভ দেখি।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আনন্দের ধাক্কায় নিরানন্দকে সরিয়ে দিন। আমি বলছি, আপনি সফল হবেন। শুভ হোক সকলের।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী